editor.mrrjournal@gmail.com +91-9650568176 E-ISSN: 2584-184X

MRR Journal

Abstract

Indian Journal of Modern Research and Reviews, 2026; 4(3): 228-233

মৌলিক অধিকার: ভারতীয় সমাজে নাগরিক অধিকার রক্ষায় প্রাসঙ্গিকতা

Author Name: সত্য বর

1. ফলতা,দঃ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ; ভারত।

Abstract

<p>অধিকার ভোগ ছাড়া কোন সভ্য মানুষ জীবনযাপন&nbsp; করতে পারে না। ভারতের মতো বৃহৎ একটি রাষ্ট্রে সকল মানুষের যাতে সমানভাবে অধিকার রক্ষিত হয় তার জন্য সংবিধানে মৌলিক অধিকারের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে। এর ফলে ভারতের সমস্ত নাগরিক সমান ভাবে জাতি, ধর্ম,বর্ণ, স্ত্রী- পুরুষ, ধনী- নির্ধন,নির্বিশেষে মৌলিক অধিকার ভোগ করে থাকে। ভারতীয় সংবিধানের ১২ থেকে ৩৫ নম্বর ধারার মধ্যে ও&nbsp;তৃতীয় অংশে মৌলিক অধিকার সম্পর্কে উল্লেখ রয়েছে। সংবিধান চালু হওয়ার সময় ৭ টি মৌলিক অধিকার ছিল কিন্তু বর্তমানে সম্পত্তির অধিকার বাদ যাওয়াতে ৬ টি মৌলিক অধিকার রয়েছে। এই মৌলিক অধিকার গুলি হল যথাক্রমে - সাম্যের অধিকার,স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার,ধর্মীয় স্বাধীনতার অধিকার,সংস্কৃতি ও শিক্ষার অধিকার, এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ভারতীয় নাগরিকদের জীবন যাপনের ক্ষেত্রে ও অধিকার ভোগের ক্ষেত্রে মৌলিক অধিকার গুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন সাম্যের অধিকারের ফলে আইনের দৃষ্টিতে সমস্ত নাগরিক সমান ও আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার ভোগ করে থাকে। এর ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের&nbsp;&nbsp; ঊর্ধেব নয়। স্বাধীনতার অধিকারের মধ্যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এক অনন্য তাৎপর্য বহন করে। শোষনের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠিত হওয়ার ফলে বলপূর্বক কাউকে বেগার খাটিয়ে নেওয়া যায় না এবং&nbsp; শিশুদেরকে কলকারখানা ও কয়লা খনিতে শ্রমিক হিসাবে নিযুক্ত করা যায় না। মৌলিক অধিকারের ফলে স্বীকৃতি পেয়েছে ভারতীয় সমাজে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ফলে প্রত্যেকটি বাক্তি স্বাধীনভাবে নিজ নিজ ধর্মাচরণ করতে পারে। এছাড়া ভারতীয় সমাজে সমস্ত শ্রেনি গুলি তাদের সুমহান প্রাচীন সংস্কৃতিগুলি সংরক্ষণের স্বীকৃতি পেয়েছে। এবং সংখ্যালঘু শ্রেণির জন্য শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে।শুধু তাই নয় প্রত্যেকটি ভারতীয় নাগরিক তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে আদালতের কাছে মৌলিক অধিকার চেয়ে দাবি করতে পারে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের মধ্য দিয়ে। স্বাধীনতা উত্তর ভারতীয় সমাজে বর্ণ প্রথার জন্য ভারতীয় নাগরিকরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতো। নিম্ন বর্ণের মানুষেরা উচ্চ বর্ণের সমান সুযোগ সুবিধা দাবি করতে পারত না। স্বাধীনতা পরবর্তী সময়ে সংবিধানে মৌলিক অধিকারের উপস্থিতির জন্য আমরা সকলে জাতি-ধর্ম-বর্ণ-ধনী-নির্ধন নির্বিশেষে সমান অধিকার ভোগ করতে পারি। তাই বর্তমান একবিংশ শতাব্দিতে মৌলিক অধিকারের&nbsp; প্রাসঙ্গিকতা সমানভাবে প্রাসঙ্গিক</p>

Keywords

মৌলিক অধিকার, সংবিধান, নাগরিক, বর্ণ প্রথা, স্বাধীনতা।