editor.mrrjournal@gmail.com +91-87663-44163 E-ISSN: 2584-184X

MRR Journal

Abstract

Indian Journal of Modern Research and Reviews, 2026; 4(4): 166-170

শাক্ত সাহিত্যে রামপ্রসাদ;

Author Name: সুবিনয় বর

1. সহকারি শিক্ষক, চক কৃষ্ণরামপুর বরদাময়ী হাই স্কুল, ফলতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত

Abstract

<p>বাংলা শাক্ত সাহিত্যের ইতিহাসে রামপ্রসাদ সেন এক বিরল প্রতিভা। অষ্টাদশ শতাব্দীর তৃতীয় দশকে মুসলমান অপশাসন, রাষ্ট্রীয় অত্যাচার, উচ্চবিত্ত শ্রেণীর শাসন -শোষণ, প্রাকৃতিক বিপর্যয়,মহামারী, দস্যু ও বর্গীদের আক্রমনে অত্যাচারিত হতোদ্যম দিশাহীন বাঙালিদের সঠিক পথের দিশা দেখানোর জন্য, সাংস্কৃতিক ঐক্যের জন্য, জাতিগত সংহতির বিশেষ প্রয়োজন হয়ে পড়েছিল। কালভয় হারিনি,শক্তি রুপিনী, কালী মায়ের রাতুল চরণে নিজেকে বা নিজেদের সমর্পণ করে যুগযন্ত্রণা থেকে পরিত্রাণের জন্যই শাক্ত সাহিত্যের আবির্ভাব। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে,১. - &quot; everybody and everything was on sale&quot;-&nbsp; &quot;মসিল দিয়ে তসিল করার যুগে&quot; শাক্ত পদ কর্তাদের মতোই রামপ্রসাদ সেন বাস্তব জীবনের কঠোর কঠিন জীবন সংগ্রাম, দুঃখ-কষ্ট,হতাশা, অপ্রাপ্তি কিংবা ভবজীবন বা সংসারজীবন থেকে মুক্তির যে ঐকান্তিক প্রচেষ্টাকে সহজ -সরল ভাব ভাষায় ব্যক্ত করে আপামর বাঙালির হৃদয়কে স্পর্শ করতে পেরেছে ভক্তি রসে জারিত করে। প্রাণঢালা আবেগ মায়ের প্রতি অকৃত্রিম বিশ্বাস- ভক্তি ও অভিমানের মধ্যে দিয়ে মাতৃপাদপদ্মে স্থান পাওয়ার ঐকান্তিক বাসনা এক কথায় অনবদ্য। সর্বোপরি তার আগমনী,&nbsp; বিজয়া ও ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় অনন্য কীর্তি তাকে বাংলা&nbsp; শাক্ত সাহিত্যের সাধক কবির শিরোপায় ভূষিত করেছে, যা তার কৃতিত্বের অনন্য নজির।</p>

Keywords

সাধক, কবিত্ব, আগমনী, বিজয়া, অষ্টাদশ শতাব্দি, ভক্তের আকুতি, রামপ্রসাদী সুর, সহজ-সরল ভাব - ভাষা