editor.mrrjournal@gmail.com +91-9650568176 E-ISSN: 2584-184X
Submit Paper

MRR

  • Home
  • About Us
    • INDEXING
    • JOURNAL POLIICY
    • PLAGIARISM POLICY
    • PEER REVIEW POLICY
    • OPEN ACCESS POLICY
    • PUBLICATION ETHICS
    • PRIVACY STATEMENT
  • Editorial Board
  • Publication Info
    • Article Submission
    • Submission Guidelines
    • Publication Ethics
    • Journal Policies
    • Aim and Scope
  • Articles & Issues
    • Current Issue
    • Archives
  • Authors Instruction
  • Contact

MRR Journal

Indian Journal of Modern Research and Reviews, 2026; 4(3):396-400

প্রাচীন গ্রিসের জীবনযাত্রায় পলিশের (polis) ভূমিকা

Authors: সত্য বর;

1. ফলতা, দঃ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ; ভারত

Paper Type: Research Paper
Article Information
Received: 2026-02-01   |   Accepted: 2026-02-23   |   Published: 2026-03-31
Abstract

প্রাচীন গ্রিসের জীবনযাত্রা ছিল মূলত নগর রাষ্ট্র কেন্দ্রিক । খ্রিস্টপূর্বকালের প্রাচীন গ্রিসে অনেকগুলি ছোট ছোট নগর রাষ্ট্র ছিল। নগর রাষ্ট্রগুলিকে বলা হত পলিশ (polis)। প্রত্যেকটি নগর রাষ্ট্র ছিল একে অন্যের থেকে পৃথক। প্রাচীনকালের গ্রিসের উল্লেখযোগ্য কয়েকটি নগর রাষ্ট্র হল - এথেন্স, স্পার্টা, থিবস, সিরাক্রুজ, ডেলফি  ও আক্রাগাস। তবে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র গুলির মধ্য এথেন্স ও স্পার্টা ছিল উল্লেখযোগ্য। প্রত্যেকটি নগর রাষ্ট্র ছিল প্রাচীর দ্বারা আবদ্ধ। নগর রাষ্ট্রগুলি মূলত আকারে ছোট ছোট ছিল। জনসংখ্যা ছিল নগর রাষ্ট্রগুলিতে খুবই কম। কোন কোন নগর রাষ্ট্রে  ছিল 3 লক্ষের বেশি জনসংখ্যা। আবার অনেক নগর রাষ্ট্রে ছিল ১০ থেকে ২০ হাজার জনসংখ্যা। নগর রাষ্ট্রের জনসংখাকে মূলত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছিল। জনসংখ্যার একটি বড় অংশ হলো দাস। যারা প্রাচীন গ্রিসের সমাজ জীবনে উৎপাদনের সঙ্গে যুক্ত থাকত। এই দাসদের কোন অধিকার ছিল না। এরা মূলত ক্রীতদাস হিসাবে পরিগণিত হতো। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রে দাস ছাড়াও আরেকটি শ্রেণি হল আবাসিক বিদেশি। আবাসিক বিদেশীদের কিন্তু কোন রাজনৈতিক অধিকার ছিল না। অবশ্য দাসদের থেকে এরা বেশি অধিকার ভোগ করতো। এই দুই শ্রেণি ছাড়াও প্রাচীন গ্রিসে আরেকটি শ্রেণি ছিল যারা নাগরিক রূপে পরিগণিত হতো। নাগরিকরা সমস্ত রকম অধিকার ভোগ করতো । তার সাথে সাথে সমস্ত প্রশাসনিক কাজে তারা অংশগ্রহণ করতে পারতো। প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রগুলি এই তিনটি শ্রেণীর মধ্যে বিভক্ত থেকে পরিচালিত হতো। খ্রিস্টপূর্বকালের প্রাচীন গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্র গুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হিসেবে উপস্থাপিত হয়েছিল এথেন্স ও স্পার্টা। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলি পরিচালিত হতো বিশেষ করে এথেন্স পাঁচটি রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। এগুলি হল নগরসভা,ডেমি, দশ সেনাধ্যক্ষ পরিষদ, পাঁচশতের পরিষদ এবং আদালত ব্যবস্থা। এই পাঁচটি পরিষদের মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান হল নগর সভা। নগর সভা তে নগর রাষ্ট্রের কুড়ি বছরের বেশি বয়সি পুরুষ নাগরিকরা অংশগ্রহণ করতে পারতেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতো ডেমি (Deme)। ডেমিগুলি নগর রাষ্ট্রের স্থানীয় শাসনের মূল একক হিসাবে কাজ করতো। দশ সেনাধ্যক্ষের পরিষদটি মূলত নগর রাষ্ট্রের সামরিক দায়-দায়িত্ব পালন করতো। এছাড়াও এই পরিষদ নগর রাষ্ট্রগুলিতে বৈদেশিক নীতি রূপায়নের সঙ্গে যুক্ত থাকতো। পাঁচ শতের পরিষদ ছিল নগর রাষ্ট্রের সর্বোচ্চ শাসক সংস্থা। নগর রাষ্ট্রের যাবতীয় সরকারি কাজকর্ম পরিচালিত করতো এই পরিষদ। এবং সর্বশেষ  সংস্থাটি হলো আদালত। আদালত নগর রাষ্ট্রের দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচার করতে পারতো। এবং আদালতের রায় ছিল চূড়ান্ত। সকলে তা মেনে নিতে বাধ্য থাকতো। সমগ্র এথেনীয় নগর রাষ্ট্র এই ভাবেই পরিচালিত হতো। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলির একটি নেতিবাচক দিক হলো পরস্পর পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া। দাস ব্যবস্থা চালু থাকার জন্যই তখন নগর রাষ্ট্রগুলি যুদ্ধে লিপ্ত হতো। কারণ উৎপাদনের সঙ্গে যুক্ত থাকত ক্রীতদাসেরাই।

Keywords

পলিশ, গ্রিক, এথেন্স, ক্রীতদাস

How to Cite

. প্রাচীন গ্রিসের জীবনযাত্রায় পলিশের (polis) ভূমিকা. Indian Journal of Modern Research and Reviews. 2026; 4(3):396-400

Download PDF

Useful Links

  • Home
  • About us
  • Editorial Board
  • Current Issue
  • All Issues
  • Submit Paper

Indexing

MRR

Contact Us

Phone: +91-9650568176
Email: editor.mrrjournal@gmail.com | editor.mrrjournal@gmail.com

© Copyright MRR 2023. All Rights Reserved